চট্টগ্রাম অফিস: কক্সবাজারের রামুর রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে তিনজন নারী ও শিশু দুইজন পুরুষ বলে ধারণা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।
শনিবার (২ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় পানিরছড়া-ভারুয়াখালী রেলক্রসিং দিয়ে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি সেটিকে সজোরে ধাক্কা দেয়।
প্রচণ্ড গতির ট্রেনটি সিএনজিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ট্রেনের চাপে পিষ্ট হয়ে ছিন্নভিন্ন অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতদের মরদেহ বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম জানান, শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটের সময় কক্সবাজার রেলস্টেশন থেকে পর্যটক ৮১৩ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
রামুতে পৌঁছানোর পর এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় জানতে অনুসন্ধান চলছে
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments