রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে জেলার ১২ টি কেন্দ্রের ২৪ বুথে সুনামগঞ্জে স্থানীয় সরকারের ৪টি পৌরসভা ও ৮৮টি ইউনিয়ন পরিষদের ১২২৯ জন প্রতিনিধিরা ভোট দিয়েছে।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেন ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট প্রতিদ্বন্ধীতা করছেন।
এছাড়াও ৪ টি ওয়ার্ডের সংরক্ষিত পদে ১১ জন, ১২ ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৩৩ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি চারস্তরের নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট ইভিএম পদ্ধতির মাধ্যমে এই প্রথমবারের মতো জেলা পরিষদের নির্বাচনের তৃণমূলের জনপ্রতিনিধিরা ভোট দিচ্ছেন এবং এই পদ্ধতিতে কারচুপির কোন সুযোগ নেই এবং তিনি নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদি। তিনি তার অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে প্রতিশ্রুতি বদ্ধ বলে জানান।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments