স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যথাসময়ে হবে এবং এ নিয়ে তাড়াহুড়োর কিছু নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, তারিখ-মাস নিয়ে এখনো কোনো কথা হয়নি, তবে সফর হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকালে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, এ সফর নিয়ে দুই দেশের মানুষেরই আগ্রহ আছে। দুই দেশের সম্পর্কে চ্যালেঞ্জ আছে, তবে দু-দেশের সরকার প্রধান একসঙ্গে বসলে সেসব সমস্যা সমাধান হবে। ঢাকা-দিল্লী সম্পর্ক এগিয়ে নিতে তিনি শতভাগ কাজ করবেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে দুই দেশেরই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় রয়েছে। এখনো সুনির্দিষ্ট কোনো সময়সূচি চূড়ান্ত না হলেও এই সফরটি অনুষ্ঠিত হবে। দুই দেশের জনগণই দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন ও ইতিবাচক অধ্যায় দেখতে আগ্রহী। এ সময় তিনি ভারতের গণমাধ্যমে নভেম্বরে সফরের যে খবর বেরিয়েছে তাকে সমর্থন করেননি।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, এটি হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। দুই দেশ একসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করবেন। বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।
সাক্ষাৎ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের ম্যুরাল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের কোনো সিদ্ধান্ত হয়নি। গণমাধ্যমে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
মন্ত্রী বলেন, পত্রিকায় যেটা এসেছে যে, পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানো হবে—এগুলো একদমই সঠিক না। এ নিয়ে আমরা এখনও কোনো রকমের আলোচনা করিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে উদ্যানে কিছু সংস্কার নিয়ে আলোচনা হলেও ম্যুরাল পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা বলেছেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা যাতে ...
স্টাফ রিপোর্টার: মৌসুমী বায়ুর প্রভাব কমলেও লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সারাদে ...
স্টাফ রিপোর্টার: বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। এদিন সকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না ...
সব মন্তব্য
No Comments