তালা, সাতক্ষীরা প্রতিনিধি : খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত শেখ মেহেদী রেজা (৪২) কালীগঞ্জের পারুলিয়া গ্রামের শেখ মুস্তাক আলীর ছেলে। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে তালা উপজেলার সুভাষণী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মেহেদী বাড়ি থেকে খুলনায় যাওয়ার পথে সুভাষিণী বাজারে পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসা একটি ট্রাক (ডাম্পার) তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক মেহেদী ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাম্পার ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক এবং হেলপার পালিয়ে গেছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments