ডেস্ক রিপোর্ট: নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদের আহুত নৌশ্রমিকদের সর্বনিম্ন মূল মজুরী ২০ হাজার টাকা ঘোষণাসহ ১০ দফা দাবি আদায়ে সারা দেশব্যাপী সকল প্রকার নৌযানে লাগাতার কর্মবিরতি পালন কর্মসূচি চলাকালে আজ ২৭ নভেম্বর দুপুর ১২ টায় বাংলা বাজার ঢাকায় নৌশ্রমিকদের এক বিক্ষোভ সমাবেশ সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক মোঃ মানিক শরীফ মাস্টারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য মোঃ রিয়াজ উদ্দিন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাল্কহেড শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ঢাকা আঞ্চলিক কমিটির যুগ্ম সম্পাদক আবদুর রহমান মাস্টার, মোঃ ইব্রাহিম মাস্টার, মোঃ মামুনুর রশিদ রওশন মাস্টার, মোঃ খলিলুর রহমান মাস্টার, আসাদুর রহমান মাস্টার, মোঃ রফিকুল ইসলাম সুকানী, আবদুল কুদ্দুস হাওলাদার সুকানী, মোঃ বিল্লাল হোসেন মাস্টার, নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য আতিকুল ইসলাম টিটু। বক্তাগণ বলেন ন্যায় সংগত দাবিতে চলমান শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে ঘোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। গতকাল নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের নেতা-কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও জানানো হচ্ছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাই। বক্তাগণ আরো বলেন ২০১৬ মজুরী দিয়ে বর্তমান বাজার দরে চলা সম্ভব নয়। শ্রমিকের দাবি যৌক্তিক। এমতাবস্থায় সরকার মালিকদের ভাষায় কথা বললে পরিস্থিতি হবে। সমাধানের পথে না হাটলে উদ্ভুত পরিস্থিতির দায় সরকার এবং মালিককে নিতে হবে।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তাঁর বাসভবন ও কার্যালয় বঙ্গভবন সূত্র জানিয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুঞ্জনের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। ব্যক্তিগত স্বাস ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকায় রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় ঝড়-বৃষ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসি ...
সব মন্তব্য
No Comments