আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাকিবুল (৮) জাকারিয়া (৯) এবং আমিন (৭) নামে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক মাইক্রোবাস ও চালক সাইদুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার (১৩জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া (পাতার মোড়) এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া দেওয়ানী পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফস বিভাগের শিক্ষার্থী।
পুলিশ জানায়, রবিবার বিকেলে ওই তিন মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা ছুটির পর বাড়ীতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে বরযাত্রী নিয়ে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠিয়ে দিলে তিন শিক্ষার্থী মারাক্তক ভাবে আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করে। তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। এদিকে অপর আহত আমিনের অবস্থাও আশংকাজনক থাকায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১২টার দিকে তারও মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments