ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানায় দায়ের করা ধর্ষণ মামলা তুলে না নেয়ায় ফের ধর্ষণের শিকার হয়েছে ধর্ষিত নারী। অভিযুক্ত যুবক রুবেল উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। এতে ভুক্তভোগি নারী রাজি না হওয়ার বসত ঘরে ঢুকে জোরপূর্বক দ্বিতীয় দফা ধর্ষণ করেন। ধর্ষণ শেষে মামলা তুলে নিতে চাপ দিলে তিনি রাজি না হওয়ায় ওই নারীকে মারধর করেন যুবক রুবেল। ঘটনার পরপরই স্থানীয়রা আহত অবস্থায় নারীকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার(২৩ আগস্ট) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এঘটনায় সোমবার রাতে ভিক্টিম নারী বাদী হয়ে অভিযুক্ত যুবক রুবেলকে আসামী করে শশীভূষণ থানায় অভিযোগ দিয়েছেন। থানা পুলিশ গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
গত রোববার গভীর রাতে জাহানপুর ইউনিয়নের তুলাগাছিয়া বাজার এলাকার রোকেয়া আশ্রায়ন প্রকল্পের আশ্রিত নারীর ঘরে এ ঘটনা ঘটে।
ভিক্টিমও অভিযোগ সুত্রে জানাযায়, প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৮ জুন সন্ধ্যায় ঘটনাস্থল জাহানপুরের ৯নং ওয়ার্ডের ভিক্টিমের সাথে বিয়ের কথা পাকা করার জন্য ভিক্টিমের বোনের বাড়িতে নিয়ে একান্ত কথা বলার অজুহাতে কৌশলে বাগানের মধ্যে ভিক্টিমকে জোরপূর্বক ধর্ষণ করে মুদি ব্যবসায়ী রুবেল। ঘটনাটি স্থানীয়রা দেখে ফেলে এবং হাতেনাতে ধরে ফেলেন। স্থানীয়দের ধড়পাকড়ের মুখে রুবেল ভিক্টিমকে স্ত্রী বলে দাবী করে এবং ঘটনাস্থল থেকে সরে গিয়ে গা-ঢাকা দেয়। নিরুপায় হয়ে ভিক্টিম গত ২৪ জুন রাতে ধর্ষক রুবেলকে আসামী করে শশীভূষণ থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত যুবক রুবেল ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে এসে দায়ের কারা মামলা তুলে নিতে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। তিনি রাজি না হওয়ায় রোববার রাতে বসত ঘরে ঢুকে জোরপুর্বক দ্বিতীয় দফা ধর্ষণ করেন। এতেই ক্ষান্ত হননি অভিযুক্ত রুবেল। ধর্ষণ শেষে গভীর রাতে ঘরের মধ্যে আটক রেখে তাকে এলাপাতারী মারধর করে রক্তাক্ত জখম করেন। ঘটনার পরপরই স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
পুলিশের ভয়ে অভিযুক্ত যুবক রুবেল পালিয়ে থাকায় তার বক্তব্য জানা যায়নি।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী বলেন, অভিযুক্ত যুবক রুবেল পূর্বের মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। ফের ওই নারীকে ধর্ষন করা হয়েছে এমন অভিযোগে ভিক্টিম নারী বাদী হয়ে সোমবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments