সিলেট অফিস: বজ্রপাতে দিন দিন মানুষের মৃত্যুর হার বেড়ে চলেছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের উঁচু গাছ লাগাতে হবে। এছাড়া ভূমিধস-ভূমিক্ষয়, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় বেশি করে গাছ লাগানো দরকার। একসময় এই অঞ্চলে প্রচুর তাল গাছ ছিল। উঁচু উঁচু তালগাছে বাবুই, শুকুনসহ নানান প্রজাতির পাখির আবাস ছিল। এখন আর তাল গাছ দেখা যায় না। বজ্রপাত তথা প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে বেশি করে তালসহ অন্যান্য গাছ রোপণ করতে হবে। আমাদের নিজেদের জন্য এবং পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগানো এবং গাছের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানাই।
রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর যৌথ আয়োজনে নদী পাড়ে গাছের চারা রোপণ কর্মসূচিতে বক্তারা একথা বলেন।
২৬ অক্টোবর ( শনিবার) দুপুরে খোয়াই নদীর যশের আবদা এলাকায় তাল গাছের চারা ও বীজ রোপণ কর্মসূচি করা হয়।
রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট আজিজুর রহমান মান্না এর সঞ্চালনায় গাছ লাগানোর প্রয়োজনীয়তা ও সংরক্ষণ বিষয়ে মূল বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নোমান মিয়া, রোটারিয়ান আল নোমান তন্ময়, গাছ মামা খ্যাত মো: রায়হান, আব্দুল কাদির, মতিউর রহমান, ঈমান মিয়া, জয়নাল মিয়া, আহমদ আলী, ছাব্বির মিয়া, মো: শাহজাহান, নুরুল হক, জসিম উদ্দিন প্রমুখ।
সংগঠনগুলোর পক্ষ থেকে প্রায় ২ শতাধিক তালের বীজ ও চারা রোপন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments