চট্টগ্রাম অফিস :পবিত্র ঈদ উল ফিতরে দেশের অব্যাহত অগ্রযাত্রা ও বিশ্বের মুসলিমদের কল্যাণ কামনা করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার সকালে চট্টগ্রামে তার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় নিজগ্রাম সুখবিলাসের জামে মসজিদে ঈদের জামাতে উপস্থিত হয়ে তিনি এ প্রার্থনা করেন এবং নামাজ শেষে এলাকাবাসীর সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ সময় ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, 'আমাদের সরকারের নানাবিধ ব্যবস্থার কারণে মজুতদার ও অসাধু ব্যবসায়ীরা প্রতি বছর রমজান মাসে ঈদ উপলক্ষে যেভাবে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করে এবার সেভাবে বাড়াতে পারেনি। এবারের ঈদযাত্রাও অনেক স্বস্তিদায়ক হয়েছে। মানুষ অনেক শান্তিপূর্ণভাবে স্বস্তির সাথে ঈদযাত্রা করতে পেরেছে।'
চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হাছান বলেন, 'পবিত্র ঈদের এই দিনে মহান স্রষ্টার কাছে ফরিয়াদ হচ্ছে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। সেইসাথে দেশ থেকে ষড়যন্ত্রের রাজনীতি, সাংঘর্ষিক রাজনীতি, হিংসা এবং ঘৃণার রাজনীতি যেন চিরতরে দূরীভূত হয় এবং আমরা সবাই মিলে যেন দেশের স্বার্থকে সবার ওপরে তুলে ধরতে পারি, সেই প্রার্থনা করি।'
একইসাথে মন্ত্রী বলেন, 'বিশ্বের যে সমস্ত জায়গায় মুসলিমরা অসহায় নির্যাতনের শিকার, যেমন ফিলিস্তিনে যেন তাদের দাবি প্রতিষ্ঠিত হয়, মায়ানমার থেকে বিতাড়িত মুসলিমদের মায়ানমার সরকার যেন ফেরত নিয়ে যায়, সেটি মহান আল্লাহতা'লার কাছে প্রার্থনা করি।'
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments