মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে জেলা আ'লীগ, গোপালগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ছাত্রলীগ, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা পরিষদ, টুঙ্গিপাড়া উপজেলা আ'লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, টুঙ্গিপাড়া পৌরসভা, মহিলা আ'লীগ, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সকল সদস্যের বিদেহী আত্মার এবং মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আ'লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র ও সহসভাপতি শেখ রকিব হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন বলেন, 'একটি তর্জনী আঙুল উঁচিয়ে দেশের স্বাধীনতার ডাক দিয়ে স্ব-পরিবারে জীবন দিয়ে চির অমর হয়ে আছেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু জন্ম না নিলে বিশ্ব মানচিত্রে সোনার বাংলার ঠাঁই হতো না। ৭ মার্চের ভাষণ প্রবীণ সহ নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদনে প্রধানমন্ত্রীকে সহায়তা করতে আমাদের উদ্বুদ্ধ করে।'
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসির ভাষণ প্রচার করা হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা দেশত্মবোধক গান, নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments