উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের ধামুরায় ভূমিহীনদের জমি দখলের মিশনে চেয়ারম্যান পুত্র। দফায় দফায় দখল করতে গিয়ে ব্যর্থ হয়ে অসহায় পরিবারের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একদিকে চেয়ারম্যান পুত্র চঞ্চল বাহিনীর মহড়ায় আতঙ্কে ভূমিহীন ১৩টি পরিবার। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সুত্রে জানা যায় শোলক ইউনিয়নের বাবরখানা মৌজার ১০৬,১২৭ ও ৪নং খতিয়ান এবং ধামুরা মৌজার ১৬নং খতিয়ানের ৮ একর ৩৭ শতাংশ জমি সরকারের ১নং খতিয়ান ভূক্ত রয়েছে। উক্ত জমি ডিগ্রি মূলে দাবী করে দীর্ঘদিন যাবৎ ওই এলাকার মৃত হাজ্বী মোফাচ্ছের আলী সরদারের সাথে সরকার পক্ষের মামলা চলে আসছে। এদিকে দীর্ঘ ৩৪ বছর যাবৎ সরকারের লীজ মানি গ্রহন করে ১৩টি পরিবারের সদস্যরা শেষ আশ্রয়স্থল হিসেবে ঘরবাড়ী ও গাছপালা রোপন করে বসবাস করে আসছে। লীজ মানি গ্রহনকারীদের মধ্যে হাকিম সরদার, হাসেম সরদার, মোবারক আলী সরদার, মৃত সিরাজুল ইসলাম সরদার, মোক্তার আলী সরদার, মৃত হানিফ সরদার, মৃত হারুন সরদার, খালেক সরদার, ছিদ্দিক ফকির, খালেক হাওলাদার, মৃত আবু তালেব মাষ্টার, মুজাহিদ হাওলাদার, দুলাল সরদার। তারা জানান ১৯৭৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সরকারের লীজ মানি গ্রহন করে বসতবাড়ী তৈরি করে ভোগদখল করে আসছে। ৪ বছর যাবৎ উপজেলা ভূমি অফিস থেকে লীজ প্রদান করছেনা। তবে শান্তিপূর্ন ভাবে ভোগদখল করে আসছে। গত ২ জানুয়ারী শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আঃ হালিম সরদারের ছেলে চঞ্চল সরদারের নেতৃত্বে ওই এলাকার গিয়াস সরদার,সুমন সরদার, আলামিন সরদার, রাকিব সরদার, সহিদ সরদার, ইমরান সরদার মিলে রাত সাড়ে ৯ টায় ভূমিহীনদের বাড়ীতে ঢুকে ভয়ভীতি ও হুমকী দিয়ে স্থাণীয় সোহেল এর ট্রাকটর দিয়ে ওই জমি চাষাবাদ শুরু করে। অবশেষে তাড়া খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পূনরায় সকালে ওই বাহিনীরা শ্রমিক নিয়ে জমিতে বীজ রোপন করার চেষ্টা করলে সেখানেও তাদের মিশন ব্যর্থ হয়। ওই দিন ভূমিহীন মৃত হারুন সরদারের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে একটি সাধারন ডায়েরী করেন। এর সুত্র ধরে ৩ জানুয়ারী সকাল ৯ টার দিকে ধামুরা বন্দরে শুক্করের চায়ের দোকানের সামনে ভুমিহীন মোক্তার সরদারের ছেলে মিলন সরদার(৪০) এর উপর অতর্কিত হামলা চালায়। এ ব্যপারে অভিযুক্ত চঞ্চল সরদার জানান ওই জমির মূল মালিক মোফাচ্ছের আলী সরদারের ছেলে লাভলু হাসান আমাদেরকে বর্গা দেয়। তাই আমরা শ্রমিক নিয়ে জমিতে বীজ রোপন করার জন্য চাষ করতে গিয়েছিলাম। তারা বাধা দেয়ায় আমরা ফিরে যাই। হামলার বিষয়ে অস্বীকার করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ জানান মৌখিক ভাবে বিষয়টি জানতে পেরে উভয় পক্ষকে থানায় এনে দ্রুত মিমাংশার চেষ্টা করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সরকার যেকোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক এ জামাতে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সকল দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ ...
সব মন্তব্য
No Comments