নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি : তেঁতুলিয়ার কৃতি সন্তান অধ্যাপক মেছবাহুজ্জামান মোল্লা বুলবুলের স্মৃতি ও কর্মময় জীবন নিয়ে স্মারকগ্রন্থ উন্মোচন পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মহানন্দা কটেজ ইউএসডিও ভবনের হলরুমে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রভাষক হাফিজ উদ্দিনের সঞ্চালনায় আতাউর রহমান সভাপতিত্বে উপস্থিত থেকে স্মারকগ্রন্থ উন্মোচন ও পাঠ আলোচনায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও সাহিত্যিক শফিকুল ইসলাম, স্মারকগ্রন্থের সম্পাদক সৈয়দ শামসুল আলম, কৃষকলীগের জেলা সভাপতি তাজিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো.আসলাম, বীরেন্দ্রনাথ, আবুল হোসেন, সরদার আফতাব উদ্দিন, মোখলেসুর রহমান, প্রয়াত বুলবুলের সহধর্মিনী জাহানারা আক্তার, মোল্লা পরিবারের গোলে আরমান মোল্লা, রিয়াজুল ইসলাম মোল্লা, জাকির হোসেন মোল্লা, আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অধ্যাপক অধ্যাপক মেছবাহুজ্জামান মোল্লা বুলবুল সেতাবগঞ্জ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক, সমাজ ও সাহিত্য অঙ্গনের নিবেদিত কর্মী ছিলেন। তিনি ১৯৫৭ সালের ২১ নভেম্বর উপজেলার সদর ইউনিয়নের ডেমগছ জন্মগ্রহণ করেন এবং ২০২১ সালের ২১ মার্চ ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসায় ইহজীবন ত্যাগ করেন। তার কর্মময় জীবনের নানা বিষয় উত্থাপিত হয়েছে স্মারকগ্রন্থটিতে। বইটিতে স্মৃতিচারণ করে লিখেছেন শফিকুল ইসলাম, অধ্যাপক রাকিবুল ইসলাম, হাবিবুল ইসলাম বাবুল, আতাউর রহমান, নুরজাহান আক্তার নূরী, জাহানারা আকতার, শিরিন আকতার, জরিনা বেগম, হৃদিতা জামান মোল্লা, আবিদা সুলতানা, পরিমল রায়সহ অনেকে।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments