ডেস্ক রিপোর্ট: ব্যারিস্টার সোলায়মান তুষার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। গত ২৩শে আগস্ট তালিকাভুক্তির ফল প্রকাশ করে বাংলাদেশ বার কাউন্সিল। তিনি ২০১৮ সালে ইংল্যান্ডের অনারেবল সোসাইটি অব লিঙ্কন ইন বার এট ল ডিগ্রি অর্জন করেন। সোলায়মান তুষার ইংল্যান্ডের সিটি ইউনিভার্সিটি (সিটি ল স্কুল) থেকে বার প্রফেসনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) সম্পন্ন করেন। তিনি এর আগে ইংল্যান্ডের ইউনিভার্সিট অব ইস্ট লন্ডন থেকে এলএলবি অনার্স ও আন্তর্জাতিক আইনের ওপর এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০৮ সালে অনার্স ও ২০০৯ সালে মাস্টার্স সম্পন্ন করেন। সোলায়মান তুষার আইন পেশার পাশাপাশি লেখালেখির সাথে জড়িত। ব্যারিস্টার সোলায়মান তুষারের লেখা গবেষণামূলক ইংরেজী বই দ্য রোহিঙ্গা: আ লং হিস্ট্রি অব জেনোসাইড গত ফেব্রুয়ারিতে অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়। কারুবাক প্রকাশনী বইটি প্রকাশ করে। এছাড়া তার লেখা কলাম দেশীয় ও আন্তর্জাতিক সংবাদপত্রে নিয়মিত প্রকাশিত হয়। তিনি এক দশকের বেশি সময় সাংবাদিকতায় জড়িত ছিলেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। লেখালেখির ও সাংবাদিকতার জন্য তিনি জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ পদক পেয়েছেন।
সোলায়মান তুষার ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ১১ নম্বর রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামের মরহুম আব্দুল কাসেম ও মরহুমা সখিনা খাতুনের ছেলে। সোলায়মান তুষার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস নিয়ে কাজ করতে আগ্রহী। তিনি সবার দোয়া চেয়েছেন।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments