ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা আজ মঙ্গলবার সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল এ কর্মশালা ও সেমিনারের আয়োজন করে। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৫ জন সাংবাদিক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলরের চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আব্দুল হাকিম। একইসঙ্গে তিনি প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপ-সচিব) মো. আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মো. গাওছাল আজম। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বলা হয়, 'বর্তমান সময়ে দ্রুত সংবাদ পরিবেশন করতে গিয়ে অপবাদ চলে আসে। দীর্ঘদিনের অর্জন বিসর্জন হয়ে যায়। তাই দ্রæত করতে গিয়ে বস্তুনিষ্ঠতা হারালে চলবে না। এ পেশার অনেক ক্ষতি হয়ে যাবে।'
আলোচকরা বলেন, 'সাংবাদিকতা হতে হবে অবশ্যই বস্তুনিষ্ঠ। নইলে এতে সামাজিক অনেক প্রভাব পড়বে। এতে সবারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সাংবাদিককদেরকে এক্ষেত্রে সচেতন হতে হবে।'
প্রধান অতিথি ও প্রধান আলোচক এ. কে. এম. আব্দুল হাকিম বলেন, 'সচেতন ও ঐক্যবদ্ধ না বলে সাংবাদিককদের অনেক অধিকার আদায় হয় না। তাই অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। বিভাজন থেকে বের হতে হবে।'
তিনি আরো বলেন, 'অনেকেই বলে থাকেন অপসাংবাদিকদের কেন জেল-জরিমানা দেওয়া হয় না। আসলে সাংবাদিকতা বড় পেশা। তাকে ধমক দিলেই যথেষ্ট। জেল-জরিমানা করলে ঠিক হবে এমন না।'
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments