আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, জাইকা’র প্রতিনিধি শাহিনা আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার লিখিত বক্তব্যে বলেন, রূপকল্প ২০২১ অর্জন, ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাষ্ট্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার, সরকারী গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক মানুষের মাঝে তুলে ধরা, জনগণকে সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী ৯ নভেম্বর বুধবার ২০২২ ঝিনাইগাতী উপজেলা পরিষদ প্রাঙ্গনে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments