দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান-এর বিরুদ্ধে নানা অভিযোগ ঘুরপাক খাচ্ছে। শুধু অভিযোগই নয়, দৌলতপুর থানা পুলিশের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে জাতীয় সংসদেও উত্থাপিত হয়েছে আলোচনা। মাদক চোরাচালানসহ দৌলতপুর থানা পুলিশের অপরাধচিত্রের কথা তুলে ধরে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ¦ রেজা আহম্মেদ বাচ্চু মোলøা। এছাড়াও দৌলতপুরে সম্প্রতি ঘটে যাওয়া পীর হত্যা হত্যা, যুবদল নেতাকে গুলি করে আহত করার ঘটনাসহ নানা অপরাধচিত্রের ঘটনায় দেশব্যাপী আলোচনা ও সমালোচনার ঝড় বইলেও সে ঝড় নাড়া দেয়নি দৌলতপুর থানার ওসি আরিফুর রহমানকে। এসব ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিলেও তিনি রয়েছেন নির্লিপ্ত। আলোচিত এসব ঘটনায় জড়িত কেউ গ্রেপ্তার বা আটক না হওয়ায় জনমনে দেখা দিয়েছে সংশয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া তথ্য সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে ওসি আরিফুর রহমান-এর অবৈধ ঘুষ গ্রহণ যার কথপোকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, রয়েছে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়মে জড়িত থাকার। আর তার অবৈধ কর্মকান্ডে জড়িত রয়েছে থানার ফ্যাসিস্ট আমলে কর্মরত এসআইরা যা জাতীয় সংসদের এমপি’র বক্তব্যে উলেøখ করা হয়েছে।
এছাড়াও হোসেনাবাদ এলাকার মহসিন আলী নামে একজন বিএনপি নেতাসহ কয়েকজন অভিযোগকারী জানান, থানায় দায়ের করা অনেক অভিযোগই অর্থ লেনদেন ছাড়া তদন্তের পর্যায়ে এগোয় না এবং নির্দিষ্ট কিছু কর্মকর্তার মাধ্যমেই এসব কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আবার টাকার বিনিময়ে মিথ্যা অভিযোগও তদন্ত ছাড়াই মামলায় পরিণত হয়। সম্প্রতি পীর হত্যার ঘটনায় জড়িত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ওসির নির্দেশে পুলিশ তাদের গ্রেপ্তার করছেন না বলে ভূক্তভোগীদের অভিযোগ। এর বাইরেও রয়েছে পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন সেবায় অর্থ আদায়ের অভিযোগ। পাশাপাশি জুয়া, মাদক কারবারীদের কাছ থেকে দিন বা মাসিক চুক্তিতে অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে একাধিক।
তবে দৌলতপুর থানার ওসিসহ পুলিশের অনিয়ম ও নানা অভিযোগের বিষয়ে সুবিধা গ্রহণকারী একটি মহল অপপ্রচারে ব্য¯Í রয়েছেন। এসব ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছেন তারা। ব্যক্তিস্বার্থে অভিযোগগুলো আড়াল করার চেষ্টা করছেন বলে ভূক্তভোগীদের জানিয়েছেন।
তবে, নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান। তিনি বলেন, আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।
ভূক্তভোগী সচেতন মহলের দাবি, দৌলতপুরে বর্তমানের অস্থিতিশীল ও উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে থানার অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments