ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মিম আক্তার (৪) ও মো. সাইদ (৫) নামের দুইটি শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার লালমোহন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তরফুল বাগিচা গ্রামের দুলামিয়া গো বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মিম আক্তার উপজেলার লালমোহন ইউনিয়নের উত্তরফুল বাগিচা গ্রামে মো. জাকির হোসেনের মেয়ে ও সাইদ একই এলাকার মো. শাহীনের ছেলে। তারা সম্পর্কে প্রতিবেশী।
স্থানীয়রা জানায়, সকালের দিকে বাড়ির উঠানে খেলছিল মিম আক্তার ও সাঈদ। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে ডুবে যায় তারা। পরে দীর্ঘ সময় তাদের বাড়িতে না দেখে খোঁজখুঁজি শুরু করে পরিবারের লোকজন। দুপুরের দিকে ডোবা থেকে শিশু দুইটিকে নিথরাবস্থায় ভাসমান উদ্ধার করা হয়। পরে তাদের লালমোহন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments