বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ঘিবা গ্রামের একটি ডোবা থেকে আব্দুল আলিম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল আলিম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের শাহাদত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা ১ নম্বর ঘিবা গ্রামের রাস্তার পাশে একটি ডোবার পানিতে একজনের মরদেহ ভাসতে দেখেন। এসময় তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এসময় নিহতের ভাই ইব্রাহিম হোসেন মরদেহ সনাক্ত করেন। গত শনিবার ঘিবা গ্রামে নানার বাড়ির উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় আব্দুল আলিম। খোঁজাখুঁজির দু-দিন পর তার মরদেহ আজ ডোবা থেকে উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি মানিক সাহা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার সকালে ঘিবা গ্রাম থেকে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments