ডেস্ক রিপোর্ট: অপরিশোধিত তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর জোট ওপেক। বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার ভিয়েনায় ওপেকভুক্ত দেশগুলোর বৈঠক হয়। এই বৈঠকে দৈনিক ২০ লাখ ব্যারেল তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত হয়েছে।
২০২০ সালে করোনা মহামারীর পর থেকে অপরিশোধিত তেলের উৎপাদন সবচেয়ে বেশি মাত্রায় কমানোর সিদ্ধান্ত হয়। তেলের উৎপাদন না কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর চাপ সত্ত্বেও জোটটি এই সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান মার্কিন সুদের হার এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় তিন মাস আগে তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার থেকে কমে ৯০ ডলারে নেমে আসে।
ওপেকের এই সিদ্ধান্তের প্রভাব ভোক্তা পর্যায়ে পড়তে তিন সপ্তাহ লাগতে পারে। ওপেকের এই সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র তার মজুদ থেকে তেল সরবরাহ শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ওপেকের তেল কম উৎপদানের অদূরদর্শী সিদ্ধানে হতাশা প্রকশ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ করার কারণে বিশ্ব অর্থনীতি ক্রমাগত নেতিবাচক প্রভাব পড়ছে।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, ওয়াশিংটন তেলের দাম কমাতে চাওয়ার একটি কারণ হল মস্কোকে তেলের রাজস্ব থেকে বঞ্চিত করা। প্রেসিডেন্ট বাইডেন এই বছর রিয়াদ সফর করেছেন কিন্তু জ্বালানির বিষয়ে কোনো দৃঢ় সহযোগিতার প্রতিশ্রুতি আদায় করতে ব্যর্থ হয়েছেন।
ওপেকের বর্তমান সদস্য দেশ ১৩টি। এই দেশগুলোর মধ্যে আছে অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইউএই, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব, গ্যাবন ও ইকুয়েটোরিয়াল গিনি। অবশ্য ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে ।
আমাদের সময়. কম
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় নেগোম্বো কারাগারে দুই মাদক চক্রের বন্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন কারারক্ষীও রয়েছেন বলে জানিয়েছে কর্ত ...
স্টাফ রিপোর্টার: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশন থেমে গেল শেষ ষোলোতেই। ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আর্লিং হল্যান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে সেলেসাওরা। আর এই জয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতার ছলে আক্ষেপ করে বলেছেন, তিনি অন্তত আটটি যুদ্ধ মিটমাট করলেও নোবেল শান্তি পুরস্কার পাননি। শুক্র ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা রোববার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হয়েছে। এতে রেকর্ডসংখ্যক মানুষের সমাগম হয়। ইরানের রা ...
সব মন্তব্য
No Comments