রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য আইন বাস্তবায়নে বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫টি চরঘেরা ও দুটি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। ৮ মে সোমবার সকালে বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনের নেতৃত্বে উপজেলার সন্ধ্যা নদী ও এর শাখা খালে অভিযান চালিয়ে এ জালগুলো জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য অর্ধলক্ষাধিক টাকা। পরে বানারীপাড়ার লঞ্চ টার্মিনালের পাশে সন্ধ্যা নদীর তীরে জব্দকৃত নিষিদ্ধ এ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী প্রমুখ। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, জাটকা ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় জিরো টলারেন্সে অবস্থান নিয়ে এ অভিযান অব্যাহত থাকবে।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments