ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএমইউর অর্থ কমিটির ১১৯তম সভা আজ ১৭ জুন ২০২৬ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এর সভাপতিত্বে শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে বিএমইউর ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। যেখানে অগ্রাধিকার পাবে স্বাস্থ্যসেবা, মেডিক্যাল শিক্ষার মানন্নোয়ন, গবেষণা ও প্রশিক্ষণ। এবারের প্রস্তাবিত বাজেটে মিশন ও ভিশন হিসেবে বলা হয়েছে, “সেবায় শ্রেষ্ঠতা, শিক্ষা ও গবেষণায় বিশ্বমান হোক দৃশ্যমান। স্বাস্থ্যসেবায় প্রাধিকার হোক সবার অধিকার। ব্যয় হ্রাস অনুক্ষণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন।” ৫৯টি নিজস্ব বিভাগ ও ৫৫টি অধিভুক্ত মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউট পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএমইউকে পূর্ণাঙ্গ গবেষণাধর্মী ও র্যাংঙ্কিং এ আন্তর্জাতিকমানে উন্নতির বিষয়ে প্রস্তাবিত বাজেটে আলোকপাত করা হয়।
সভায় ২০২৫-২০২৬ এর সংশোধিত বাজেট, ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, উন্নয়ন বাজেট এবং বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নতুন নতুন বিষয় চালু ও কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় স্বচ্ছতা, জবাবদিহিমূলক, ফলপ্রসূ একটি সুসম বাজেট প্রণয়নে গুরুত্বারোপ করা হয়। এবারে প্রস্তাবিত বাজেট গতবারের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়ে এক হাজার কোটি টাকার কিছু বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার সংশোধিত ও প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তুলে ধরেন। চলতি মাসে অনুষ্ঠেয় সিন্ডিকেট সভায় সংশোধিত ও প্রস্তাবিত বাজেট অনুমোদন ও ঘোষণা করা হবে।
বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) ও অর্থ কমিটির সদস্য সচিব খন্দকার শফিকুল হাসান এর সঞ্চালনায় সভায় বিএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী উপস্থিত থেকে মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বিএমইউর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) ও অর্থ কমিটি সদস্য অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ও অর্থ কমিটি সদস্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও অর্থ কমিটি সদস্য অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, বিএমইউর রেজিস্ট্রার ও অর্থ কমিটির সদস্য অধ্যাপক ডা. মোস্তফা কামাল, মেডিসিন অনুষদের ডিন ও অর্থ কমিটির সদস্য অধ্যাপক ডা. শামীম আহমেদ, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ও অর্থ কমিটির সদস্য অধ্যাপক ডা. মোঃ মওদুদুল হক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থ ও হিসাব ডিভিশনের পরিচালক (অবসরপ্রাপ্ত) জনাব মোঃ রেজাউল করিম হাওলাদার মূল্যবান মতামত প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, আজকের অর্থ কমিটির সভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অত্যন্ত স্বচ্ছতার সাথে তুলে ধরা হয়েছে এবং আগামী সিন্ডিকেটে এই বাজেট অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এবারের বাজেটে এমন কিছু বিষয় যুক্ত করতে হবে যা মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড (ইএমআর) অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা চালু করা অতি জরুরি। অফিসগুলোকে পেপারলেস করতে হবে। হাসপাতালের পরিবেশকে স্বাস্থ্যসম্মত ও সুন্দর করার কার্যকর উদ্যোগ হিসেবে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখাকে আরো কার্যকর ও গতিশীল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ব্যবস্থাপনাকে আরো উন্নত ও গতিশীল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের লিফট সেবা, হাসপাতালের বিভিন্ন ভবনের এক্সিলারেটর গুলো যাতে প্রয়োজন মতো চালু থাকে সে লক্ষ্যে এর সাথে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তির ভিত্তিতে যেসকল কোম্পানি জনবল দিয়ে কাজ করছে তাদের কার্যক্রম রোগী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অবশ্যই পূর্ণাঙ্গ মনিটরিং এর আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চলমান বিভিন্ন প্রকল্পের কার্যক্রম ইন্টারনাল অডিটের আওতায় নিয়ে আসা হবে। এই বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের আল্ট্রাসাউন্ড সেবাকে আরো সহজলভ্য করে যাতে রোগীদের দুর্ভোগ কমানো যায় সেলক্ষ্যে এই সেবাকে পরিকল্পিতভাবে সম্প্রসারিত ও সমন্বয় করা হবে। বর্তমান সরকারের জাতীয় স্বাস্থ্য বাজেটকে সামনে রেখে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ও রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে ইনোভেটিভ উদ্যোগ, এ্যাডভান্সড টেকনোলজির সংযোজন, রোবটিক সার্জারি চালু করা, নতুন নতুন উদ্ভাবনীকে যুক্ত করতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগকে এগিয়ে আসতে হবে। সর্বপোরি এই বিশ্ববিদ্যালয়ে এমন একটি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে যাতে দুর্নীতির কোনো সুযোগ না থাকে বা দুর্নীতি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
সভায় বিএমইউর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) ও অর্থ কমিটি সদস্য অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ও অর্থ কমিটি সদস্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও অর্থ কমিটি সদস্য অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার তাদের বক্তব্যে সততার সাথে দুর্নীতি মুক্তভাবে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে নতুন একটি যুগের শুভ সূচনা করার প্রত্যয় ব্যক্ত করেন। সে লক্ষ্যে একটি গতিশীল টিমওয়ার্কের ভিত্তিতে কার্যক্রম পরিচালনার তাগিদ দেন এবং এই বিশ্ববিদ্যালয় ও হাসপাতালকে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে দেশ ও দেশের মানুষের স্বার্থে কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দেন।
সভায় অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) জনাব মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) জনাব নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) জনাব মোহাম্মদ বদরুল হুদা, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ আবু নাজির প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উন্নয়ন বাজেটে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, কার্যক্রম ও আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। গবেষণার ক্ষেত্রে নীড বেইসড এ্যাসেসমেন্ট মূল্যায়ন করে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য মন্ডিত মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে বিএমইউর গবেষণা খাতে ইউজিসি হতে বরাদ্দের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। প্রস্তাবিত বাজেটে মেডিক্যাল জার্নাল, ইনফেকশন কন্ট্রোল, লাইব্রেরি ও ইনফরমেশন খাতে বরাদ্দ রাখার ব্যবস্থা করা হয়েছে।
বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) ও অর্থ কমিটির সদস্য সচিব খন্দকার শফিকুল হাসান জানান, আগামী প্রস্তাবিত বাজেটে ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য রেডিওথেরাপি প্রদানের লক্ষ্যে অতি প্রয়োজনীয় আরো একটি লিনিয়ার এক্সিলারেটর মেশিন ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
সভায় আরো জানানো হয়, লিভার ট্রান্সপ্ল্যান্টটেশন, পূর্ণাঙ্গভাবে বোনম্যানো ট্রান্সপ্ল্যান্টটেশন চালুসহ এ ধরণের উন্নত ও রোগীদের জীবন বাঁচানোর জন্য অপরিহার্য চিকিৎসাসেবা ব্যবস্থাসমূহকে বাস্তবায়ন করতে হবে এবং প্রস্তাবিত বাজেটে এ বিষয়ের উল্লেখ থাকাটাও জরুরি।
।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১১১ জন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৯৬৬ জনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।১৬ জুন সকাল ৮ট ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর শিশু কার্ডিওলজি বিভাগ ও ভারতের মেডস্তান হেলথকেয়ার-অলকিউরের যৌথ উদ্যোগে আজ সোমবার, ১৬ জুন ‘দ্যা আর্ট অ্যান্ড সায়েন্স অব পেডিয়াট্রিক কার্ডিয়াক ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৬ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৬ জ ...
ডেস্ক রিপোর্ট: ১৪ জুন সকাল ৮টা থেকে ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ১ জনসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন ...
সব মন্তব্য
No Comments