ডেস্ক রিপোর্ট: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনে চলমান মামলা স্থগিত চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া কয়েকজন নোবেলজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীলসমাজের ১৬০ জন ব্যক্তির চিঠির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যসহ ৫৫৫ জন শিক্ষক ও চিকিৎসকবৃন্দ। সোমবার এক বিবৃতিতে শিক্ষক ও চিকিৎসকদের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সংবিধানের ৯৪(ক) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করে থাকে। ফলে অযাচিতভাবে বিচারাধীন মামলার বিষয়ে এ ধরণের বিবৃতি বা চিঠি প্রদান স্বাধীন বাংলাদেশের বিচারব্যবস্থার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ, যেটা সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে হুমকিস্বরূপ। তদুপরি, এ ধরণের বিবৃতি শ্রমিকদের প্রদত্ত অধিকার সংক্রান্ত আইনী বিধানাবলীর সম্পূর্ণ পরিপন্থী। আবার একই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে মন্তব্য করা হয়েছে, তা স্বাধীন, সার্বভৌম একটি রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপের শামিল। বিচার বিভাগ স্বাধীন থাকা সত্ত্বেও রাজনীতি ও বিচার বিভাগকে এক করে ঘোলাজলে মাছ শিকার করার প্রচেষ্টা আমাদেরকে ব্যথিত করছে।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে এ ধরণের অযাচিত ও বেআইনী হস্তক্ষেপ, দেশের সকল নাগরিকের সঙ্গে চিকিৎসক সমাজও এহেন বিবৃতিকে কখনোই মেনে নেবে না। এ ধরণের বিবৃতির পেছনে গোপন ও দুরভিসন্ধিমূলক রাজনৈতিক উদ্দেশ্য নিহিত রয়েছে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিকিৎসক সমাজ মনে করে।
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
সব মন্তব্য
No Comments