উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে নিখিল মন্ডল (৪০) নামের এক জনের রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে । মৃত ব্যক্তির মুখমন্ডল ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কুড়ালিয়া গ্রামের মৃত রাজকুমার মন্ডলের পুত্র নিখিল মন্ডলকে ৯ জানুয়ারী রাত সাড়ে ৮টায় বসত ঘরে মৃত অবস্থায় দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে উজিরপুর মডেল থানার এসআই শফিকুল ইসলাম লাশ উদ্ধার করে শেরে -ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। স্থানীয়রা আরো জানান যে, ঘটনার সময় নিখিলের বাড়িতে কোন লোকজন ছিলনা এবং তার পাশ থেকে ফুরাডিন নামক কীটনাশক ঔষধ উদ্ধার করা হয়। উজিরপুর মডেল থানার ওসি তদন্ত জাফর আহমেদ জানান হত্যা না আত্মহত্যা পোস্টমর্টেম রিপোর্টের পরে জানা যাবে। রিপোর্ট পেলেই আসল রহস্য উদ্ঘাটন হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments