স্টাফ রিপোটার: বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু এমপি বলেছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আমাদের দেহ মনকে প্রশান্তি এনে দেয়। তিনি বলেন, কোলমমতি শিশুরা জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে স্মরণ করে টুর্নামেন্টকে এতোটা জমজমাট করেছ আমি রীতিমতো হতবাক হয়েছি। কি চমৎকার আয়োজন! তোমাদের জন্য প্রাণঢালা শুভেচ্ছা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী মনিরুল ইসলাম মনু এমপি বলেন,
"মনের সুখ খেলা, খেলায় নেই হেলা" স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেলো শেখ রাসেল মিনি ফুটবল বিশ্বকাপ- ২০২৩ এর ফাইনাল খেলা। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া। গত ১৮ অক্টোবর ২০২৩ তারিখে উদ্বোধনী খেলার মাধ্যমে শুরু হয় মিনি ফুটবল টুর্নামেন্টটি।
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, "সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিকভাবে এখন পরিচিত। আমরা পড়াশোনা, খেলাধুলা এবং সকল কো-কারিকুলাম কার্যক্রমের মাধ্যমে অলরাউন্ডার হয়ে সারা দেশ তথা বিশ্বকে তাক লাগিয়ে দিবো। তোমরা এগিয়ে যাও।"
উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, লেকচার পাবলিকশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব শহিদুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর মাহামুদুল হাসান, গভর্নিং বডির সদস্য জনাব মো জাহাঙ্গীর আলম, জনাব সারোয়ার আরিফ উদ্দিন, ডা. আব্দুল হালিম ভূইয়া এবং এমপি মহোদয়ের পিএস মো. জিয়াউদ্দিন জিয়া। প্রত্যেকেই কোমলমতি শিশুদের পড়াশোনা ও খেলাধুলায় উৎসাহিত করে বক্তব্য প্রদান করেন।
উক্ত খেলায় দুই শাখার সহকারী প্রধান শিক্ষক, ইংলিশ ভার্সন ইনাচার্জ ও সম্মানিত ইনচার্জরা উপস্থিত ছিলেন। উল্লেখ যে, আজকের ফাইনাল খেলায় তুমুল প্রতিযোগিতাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দর্শকদের উৎসাহ উদ্দীপনায় আরো জমে উঠেছিল খেলাটি। শেষ পর্যন্ত তুমুল লড়াইয়ে ইংল্যান্ড দলের অধিনায়ক মাহিরের দেওয়া দুই গোলে ইংল্যান্ড ২-১ গোলে জয়ী লাভ করে। ক্রোয়েশিয়া ১-২ গোলে হেরে যায়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে হয় ক্রোয়েশিয়ার তাহসিন। সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জিতে নেয় ইংল্যান্ডের মাহির। খেলাটি পরিচালনা করেন সামসুল হক স্কুল অ্যান্ড কলেজ জুনিয়র স্পোর্টস ক্লাবের সম্পাদক ওমর ফারুক মোল্লা।
স্টাফ রিপোর্টার: ফিফা ওয়েবসাইট ও অফিসিয়াল সূচি অনুযায়ী কোয়ার্টার ফাইনালের বাংলাদেশ সময়সূচি নিশ্চিত করা হয়েছে। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। শেষ আটে আছ ...
স্টাফ রিপোর্টার: চলতি বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের শেষ ম্যাচে মঙ্গলবার রাতে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হয় কলম্বিয়া ও সুইজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলের কেউই গোলের দেখা প ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের একক মালিক হলেন লিওনেল মেসি। ২-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে জিতিয়ে কোয়ার্ ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একসময় ২-০ গোলে পিছিয়ে পড়েও ...
সব মন্তব্য
No Comments