ডেস্ক রিপোর্ট: নীলফামারীর দারোয়ানিতে লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫জন।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তারা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নীলফামারী সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে দারোয়ানি রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান। এছাড়া আহত দুজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ও দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশাযোগে উত্তরা ইপিজেডের কয়েকজন শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় নীলফামারী-সৈয়দপুর রেলপথের দারোয়ানীতে অটোরিকশাটি লেভেলক্রসিং অতিক্রম করার সময় নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মেজবাহুর হাসান চৌধুরী জানান, ঘটনাস্থলে একজন, হাসপাতালে আনার পথে দুই জনের মৃত্যু হয়েছে। আহত দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments