দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শিশুসহ ২জনের মরদেহ উদ্ধার হয়েছে। বন্যার পানিতে ডুবে জিহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হলে রোববার সন্ধ্যায় উপজেলার চিলমারী ইউনিয়নের উত্তর খারিজারথাক এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু একই এলাকার আনুর আলীর ছেলে।
চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সয়দ আহমেদ জানান, উত্তর খারিজারথাক এলাকার আনুর আলীর ছেলে জিহাদ রোববার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। এবারের বন্যায় চিলমারী ইউনিয়নের ২০টি গ্রামই পানিবন্দি হয়ে পড়ায় বন্যার পানিতে ডুবে জিহাদসহ ৩জন শিশুর মৃত্য হলো। এরআগে গত ১৮ আগষ্ট একই ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে বন্যার পানিতে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭) নামে দুই শিশু মৃত্যু হয়।
অপরদিকে সীমান্তের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আনজিরা খাতুন (৩৫) নামে এক বিধবা নারী নিখোঁজ হলে রোববার ৭টার দিকে মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও এলাকাবাসী। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগś ধর্মদহ পূর্বপাড়া গ্রামের পাশে মাথাভাঙ্গা নদীতে গোসলে নেমে ওই নারী পানিতে ডুবে নিখোঁজ হয়। উদ্ধার হওয়া মৃত নারী একই গ্রামের আকালী কারিগরের মেয়ে এবং ভেড়ামারা কুচিয়ামোড়া গ্রামের মৃত আনারুল ইসলামের স্ত্রী। আনজিরা খাতুনের মরদেহ নদীর কিনারে ভেষে উঠে জঙ্গলে আটকিয়ে থাকলে স্থানীয়রা তা দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও এলাকাবাসী নিখোঁজ নারীর ভাষমান মরদেহ উদ্ধার করে।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments