সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সরকার দুর্যোগে সবসময় জনগণের পাশে ছিল। বিএনপি-জামায়াত কখনো দেশের মানুষের পাশে ছিল না, পাশে ছিলেন শেখ হাসিনা সরকার। দুর্যোগে, বন্যায় ত্রাণ দিয়েছেন শেখ হাসিনা সরকার। ২০১৭ সালের বন্যা, ২০২০ সালে বন্যা ও করোনায় পাশে ছিলেন আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ., যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, ডিসি, এসপি, বে-সরকারি প্রতিষ্ঠান দুর্যোগে জনগণের পাশে ছিলেন।
শনিবার সকাল ১০টায় উপজেলা মুক্তমঞ্চে নাটোরের সিংড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
এসময় আরও বলেন, বিশ্বের সকল রাষ্ট্র যাতে করোনার ভ্যাকসিন পায় সেজন্য প্রধানমন্ত্রী জাতিসংঘে জোর দাবি জানিয়েছেন। যার জন্য আজ সারাবিশ্ব করোনার ভ্যাকসিন পেয়েছে। ডিজিটাল বাংলাদেশের আর্কিটেকচার সজিব ওয়াজেদ জয় এর জন্য স্কুল-কলেজ বন্ধ থাকলেও শিক্ষা কার্যক্রম চালু ছিল। ভার্চুয়াল আদালত চালু ছিল। যার ফলে দেড় লক্ষ মামলার শুনানী হয়েছে। প্রযুক্তির সহায়তায় ডিজিটাল কুরবানীর হাট চালু ছিল। যার ফলে করোনায় অর্থনীতির চাকা সচল ছিল। করোনার কারণে কোনকিছু বন্ধ ছিল না, সবকিছু চালু ছিল।
প্রতিমন্ত্রী পলক আরও বলেন, কোথাও আগুন লাগলে, চুরি ডাকাতি হলে, মাদক ব্যবসা করলে, এ্যাম্বুলেন্স প্রয়োজন হলে ৯৯৯ এ ফোন করলেই সেবা পেয়ে যাই আমরা, এসবকিছুই সম্ভব হয়েছে প্রযুক্তির সহায়তায়। আমি আপনাদের বেতনভুক্ত চাকর, আপনাদের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়। আপনাদের সেবা করাই আমার কাজ। এসময় দুই হাজার বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা, পাঁচ হাজার গাছ, প্রতিবন্ধীদের মাঝে ১২টি হুইল চেয়ার, ৫টি সামাজিক প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা করে মোট ১ লক্ষ ১০ হাজার টাকার চেক, ৩১২টি সাবমার্সিবল মটর, কেজি স্কুলের ৬০ জন শিক্ষকের মাঝে ২ হাজার টাকা করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।
সিংড়া পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার সাহা’র সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, হুয়াওয়ে টেকনোলজি বাংলাদেশের প্রেসিডেন্ট জর্জ লিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments