ডেস্ক রিপোর্ট: উৎপাদন-বন্টন ও ভোক্তাদের প্রতিনিধিত্বমূলক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণের পাশাপাশি বাজার পর্যবেক্ষণ করার দাবি জানিয়েছে অদলীয় রাজনৈতিক সামাজিক মঞ্চ।
শুক্রবার, ১৫ অক্টোবর অদলীয় রাজনৈতিক সামাজিক মঞ্চ-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, করোনায় পর্যুদস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। প্রতি সপ্তাহে, প্রতিদিনে এমনকি প্রতি ঘন্টায় নিত্য প্রয়োজনীয় পণ্যের, খাদ্যের বাজার মূল্যের উঠানামা থেকে বোঝা যায় এর পেছনে একটি মধ্যসত্তভোগী গোষ্ঠীর অসাধু মুনাফা অর্জনের চেষ্টা কাজ করছে।
আমরা মনে করি দেশের উৎপাদন বন্টন ও বিপণন ব্যবস্থাপনায় উৎপাদক, বন্টনকারী ও ভোক্তাদের নির্বাচিত প্রতিনিধি না থাকায় পণ্যের বাজার মূল্যের এমন উর্ধ্বগতি। অথচ এই অতিরিক্ত মূল্যের সামান্য অংশও একজন উৎপাদক পায় না। কেননা বাজার ব্যবস্থাপনায় উৎপাদনকারীর কোনো প্রতিনিধি নেই। একই সঙ্গে প্রতিনিধি না থাকায় বাজার ব্যবস্থাপনায় চেপে বসা অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি ভোক্তা।
আমরা মনে করি, উৎপাদনকারী, বন্টনকারী ও ভোক্তাদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে হবে। যে ব্যবস্থাপনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণে উৎপাদক, বন্টনকারী ও ভোক্তাদের সক্রিয় অংশগ্রহণ থাকবে এবং পণ্যের যৌক্তিক বাজার মূল্য নির্ধারণের পাশাপাশি নিয়মিত বাজার পর্যবেক্ষণ হবে। পাশাপাশি দেশ পরিচালনায় ও নীতি নির্ধারণে উৎপাদনকারী, বন্টনকারী ও ভোক্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন অদলীয় রাজনৈতিক সামাজিক মঞ্চের প্রধান সমন্বয়ক সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির হিরু, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও প্রকাশক মেজবাহ উদ্দিন আহমেদ, শ্রমিক নেতা মোঃ মোশারফ হোসেন, তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ আউয়াল, সামাজিক শক্তির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাভা মেহজাবিন রহমান, সংস্কৃতি কর্মী সাকিল সৈকত, ইঞ্জিনিয়ার রায়হান তানভীর, ব্যারিস্টার গোলাম আইয়ুব অভ্র, অয়ন আমান।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments