ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত মামলা ও পাল্টা মামলা নিয়ে ঘটনার জের হিসেবে পাঁচপুঙ্গলীতে দায়ের হয়েছে একটি নারী নির্যাতন মামলা। ঘটনার বিবরণে জানা যায়, পাবনার ফরিদপুর উপজেলার পাঁচপুঙ্গলী গ্রামের মৃত গোলাম মওলা সরকারের ছেলে জাহাঙ্গীর আলম বাবুল, একই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে আলী আজম কাদেরী, হাফিজুর রহমান, আলহাজ রকিব হোসেন ও রকিব হোসেনের ছেলে কামাল হোসেন সহ ৫ জনের বিরুদ্ধে ১২/২/২৫ তারিখে পাবনার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ৪৬/২০২৫ নং এবং ৬/৩/২৫ তারিখে জমিজমা সংক্রান্ত সিভিল ৮৩/২৫ নং মামলা দায়ের করে। এ ছাড়া মমিন সরকার এদের বিরুদ্ধে কয়েকটি লিগ্যাল নোটিশও দেয়। এদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পূর্ব শক্রতাও রয়েছে। এ সবের প্রেক্ষিতে আলহাজ¦ রকিব হোসেনের ভাগ্নি (বোনের মেয়ে) কাজল লতা মুন্নি ১০/৩/২৫ তারিখে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৩৩/২৫ নং মামলা দায়ের করে যা ১৮/৩/২৫ তারিখে ফরিদপুর থানায় রেকর্ড ভুক্ত হয়। মামলা নং ০৮, তারিখ ১৮/৩/২৫। মামলার আরজিতে বলা হয়েছে বাদীর মা লুৎফুন্নেছা হিরা খাতুন ৯/২/৮৮ তারিখে ১নং বিবাদী জাহাঙ্গীর আলম বাবুলের কাছ থেকে ১৮ শতক জমি ক্রয় করলেও এ যাবত তা বুঝিয়ে দেওয়া হয়নি। এ নিয়ে কয়েক দফা বৈঠক হলেও সুরাহা না হওয়ায় তার মা ফরিদপুর থানায় অভিযোগ করে। বিষয়টি পারিবারিক ভাবে মিমাংসার জন্য গত ২২/২/২৫ তারিখ বেলা ১১টার সময় বাদীর মামা আলহাজ¦ রকিব হোসেনের পাঁচপুঙ্গলী গ্রামের বাড়ির বৈঠক খানায় এক বৈঠক বসে। সে বৈঠকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ১ নং বিবাদী জাহাঙ্গীর আলম বাদীকে জাপটাইয়া ধরে এবং ২নং বিবাদী আব্দুল মমিন সরকার কিল, ঘুষি মারে এবং উভয়ে বাদীকে বিবস্ত্র করে ফেলে মান-সম্মান মারার চেষ্টা করে। বিষয়টি সরেজমিনে তদন্তের জন্য ফরিদপুর প্রেসক্লাবের ৬ জন সংবাদকর্মি গত ৬ এপ্রিল বিকেলে পাঁচপুঙ্গলী গ্রামের ঘটনাস্থলের আশ-পাশের লোকজন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে কথা বলেন। প্রথমে বাদীর মামা এবং ৪ নং স্বাক্ষী আলহাজ¦ রকিব হোসেন ও তার ছেলে ২নং স্বাক্ষী কামাল হোসেনের সাথে কথা বললে তারা বলেন, ঘটনা সত্য এবং বলেন ঐ বেঠকে তার প্রতিবেশি এলাকার প্রভাবশালী ব্যাক্তি ও অবসরপ্রাপ্ত চাকুরীজীবি আব্দুল করিম সরকার এবং ইউপি সদস্য খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া বাদী কাজল লতা মুন্নির সাথে ফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। বিষয়টি নিয়ে আব্দুল করিম সরকার ও ইউপিসদস্য খাইরুল ইসলামের সাথে কথা বললে তারা বলেন, ঐদিন ঘটনাস্থলে কোন বৈঠক হয়নি এবং তারা উপস্থিতও ছিলেন না। কথা হয় সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, পুঙ্গলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) শফিকুল হায়দার, পল্লী চিকিৎসক এনামুল হক ওপুঙ্গলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাসান তারেক মুকুলের সাথে। তারাও বলেন, ঘটনা সঠিক নয়। আলহাজ¦ রকিব হোসেনের প্রতিবেশি হাজী জব্বার মন্ডল (৬৭) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬০), বাবলু মন্ডলের স্ত্রী সোমা খাতুন (৪০), মহসীন মাষ্টারের ছেলে শামসুল প্রাং বলেন, এ ধরণের ঘটনার কথা আমরা জানিনা। প্রতিবেশি নাজমুল ইসলামের স্ত্রী শামীমা, বাবলু মন্ডল ও শাহীন আলম বলেন, ঐদিন কোন বৈঠকও হয়নি, মারামারিও হয়নি। পাঁচপুঙ্গলী বাজারে কথা হয় মনোহারী দোকানদার ইছা প্রামানিক, ভাতের হোটেল চা-বিক্রেতা ইছারত মোলøা ও প্রাথমিক স্কুল শিক্ষক (অবঃ) শহিদুল ইসলামের সাথে। তারা বলেন, এধরণের ঘটনার কথা তারাও শোনেন নি।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments