স্টাফ রিপোটার: বাংলাদেশের মানুষ "বেহেশতে" আছে এমন বক্তব্য প্রদানের পর মুসলমানদের নিকট সবচেয়ে আরাধ্য চিরস্থায়ী বসবাসের স্থানকে নিয়ে নানা মাধ্যমে হাস্যরস সৃষ্টি হওয়ায় ধর্ম অবমাননা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।
শনিবার (১৩ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি ববি হাজ্জাজ বলেন, "পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হওয়া উচিৎ। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি, তীব্র লোডশেডিং আর জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির ফলে দেশের মানুষ যখন দিশেহারা, তখন পররাষ্ট্রমন্ত্রী জাতির সাথে স্থুল রসিকতার মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।
তিনি বলেন, সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যার সময়ও তিনি স্থানীয় জনগণের পাশে ছিলেন না৷ সরকারের মন্ত্রীরা জনগণের পালস বুঝতে পারছেন না বিধায় এখন অযাচিত মন্তব্য করছেন। পররাষ্ট্রমন্ত্রী তাঁর নিজ মন্ত্রণালয়ের কাজেও সাফল্য দেখাতে পারেন নাই৷ কূটনৈতিক ক্ষেত্রে নতজানু বক্তব্য প্রদান করে তিনি ইতোপূর্বে সমালোচিত হয়েছেন। আমরা তাঁর এইধরণের কান্ডজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments