রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুস সরদার সান্টুর (৪০) ওপর ৩০/৩৫ জন অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে গুরুতর আহত হন মহিলা আওয়ামী লীগ নেত্রী কাকলি বেগম, ইউনুস সরদার সান্টুর মা আনোয়ারা বেগমসহ আরো অনেকে।
স্থানীয়রা গুরুতর আহত ইউপি সদস্য ইউনুস সরদার সান্টুসহ অন্যদের উদ্ধার করে ৫০ শয্যাবিশিষ্ট বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ করেন আহত ইউপি সদস্যের পিতা কাঞ্চন সরদার। আসামিরা হলেন ব্রাহ্মণকাঠি গ্রামের গণি সরদারের ছেলে সোহেল সরদার (২৫), ফারুক ঘরামীর ছেলে রাকিব ঘরামী (২২) ও সাকিব ঘরামী (২৪), শাজাহান ঢালীর ছেলে সজিব ঢালী (২১) ও কবির মোল্লার ছেলে জান্নাত মোল্লা (২৩)সহ আরো অজ্ঞাত ২০/২৫ জন।
অভিযোগ সুত্রে জানা গেছে, শনিবার ( ৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কাজলাহার বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় সমিতির টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে বিবাদীগণ উত্তেজিত হয়ে ইউপি সদস্য ইউনুস সরদার সান্টুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মারাত্মকভাবে আহত করে। এ সময়ে ভিকটিম কাকলি বেগম ও ইউপি সদস্যের মা আনোয়ারা বেগম এগিয়ে এলে তাদেরকেও বিবাদীগণ বেদম মারধর ও শ্লীলতাহানি করে এবং দোকানের ক্যাশ বাক্সে ডিপো হতে তেল কেনার জন্য রাখা ৩ লক্ষ ৮৭ হাজার টাকা লুটে নেয় এবং খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে কাঞ্চন সরদার ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ৫০ শয্যাবিশিষ্ট বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments