নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে দুর্বত্তরা। এসময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার(২৯ আগস্ট) সকালে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এর আগে বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মৌখাড়া বাজারে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার জানান, বুধবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত মৌখাড়া বাজারে অবস্থিত পৌর বিএনপির কার্যালয়ের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় তারা কার্যালয়ের ভেতরে থাকা একটি মোটরসাইকেল বাইরে বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। স্থানীয় মুদি দোকানদার বিষয়টি বিএনপির নেতাকর্মীদের জানালে তারা অফিসে পৌঁছাতেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপির এই নেতা।
এবিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীব বলেন, বিষয়টি শুনেছি, তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments