ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা উপজেলার আইয়ান জুট মিলস লিঃ এর পাটের গোডাউনে আগুন লেগে ভস্মিভূত হয়েছে আনুমানিক ৭৫-৮০ হাজার মন পাট যার আনুমানিক বাজার মুল্য প্রায় ২২-২৪ কোটি টাকা। আইয়ান জুট মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আহেম্মদ ভূঁইয়া ও পরিচালক মোহাম্মদ জহিরউদ্দিন রাজীব ভূঁইয়া জানান, গত শুক্রবার রাত ৯ টা ৪০ মিনিটে অজ্ঞাত কারণে মিলের গোডাউনে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা উপস্থিত লোকদের নজরে আসলে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। পরে, ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের ৫/৬ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল শনিবার বেলা ১২ টায় আইয়ান জুট মিলস লিঃ এর আগুনে পোড়া ধ্বংসস্তুপ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মোড়ল, যুবলীগ নেতা এসকে আলী ইয়াসিন প্রমুখ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments