তিতাস, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতের ঘটনায় একজন যুবকের নিহতের ঘটনা ঘটেছে। নিহত যুবক উপজেলার জামনগর ইউনিয়নের করমদোশি এলাকার মোঃ শিহাব উদ্দিনের ছেলে আশিক উদ্দিন (২০)।
স্থানীয়ারা জানান, সোমবার (১ আগষ্ট) সকালে নিজ বাড়ি হতে ধানের জমিতে কাজ করতে যাবার সময় বৃষ্টিপাত শুরু হলে করমদোশি কুঠিপাড়ার ঘাটে চায়ের দোকানে দাঁড়ায় ঐ যুবকসহ আরো কয়েকজন । বৃষ্টিপাতের চলাকালীন হঠাৎ করে বজ্রপাত শুরু হয়। এবং বজ্রপাত সেই চায়ের দোকানে পড়ে একজন নিহত এবং ছয়জন আহত হন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, বাগাতিপাড়া থানাধীন জামনগর ইউনিয়নে ঘটনাটি ঘটেছে। নিহত-১ ও আহত হয়েছে আরও ছয় জন। আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
সব মন্তব্য
No Comments