মোংলা থেকে মোঃ নূর আলমঃ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দুর্নীতিকে না বলুন। দুর্নীতিকে রুখতে না পারলে সাম্যের বাংলাদেশ হবেনা। গত ১৪ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, মধ্যস্বত্বভোগী ও আর্থিক খাতের ক্রীড়নকরা এই অর্থ পাচার করেছেন। দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না ও দুর্নীতি সইবো না নীতির ভিত্তিতে জীবনকে পরিচালিত করতে হবে। সুন্দর আগামী গড়তে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে তরুনদের যুথবদ্ধভাবে কাজ করতে হবে। ০৯ ডিসেম্বর সোমবার সকালে মোংলা উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধনে বক্তারা একথা বলেন। দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বাগেরহাট, মোংলা উপজেলা প্রশাসন ও মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানে সোমবার সকাল ৯টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নরেশ হালদার। মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। মানববন্ধনে এছাড়া বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সংবাদকর্মী মোঃ নূর আলম শেখ, কমিটির সহসভাপতি স্বদেশ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রিতা সরকার, সুনীতি রায়, বিবেকানন্দ মল্লিক, গীতিকার মোল্লা আলম মামুন, সামাজিক সংগঠন সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ইয়ুথ লিডার মেহেদী হাসান, ডলার মোল্লা প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বলেন তরুনরাই পারবে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ গড়তে। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি নিজেদের সৎ-যোগ্য ও দেশপ্রেমীক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মানববন্ধন শেষে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ”দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন শেষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহিী অফিসার আফিয়া শারমিন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
সব মন্তব্য
No Comments