স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর পোস্টার ঝুলবে না দেয়ালে, খুঁটিতে বা গাছে। সোমবার (১০ নভেম্বর) 'রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫' জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। যেখানে স্পষ্ট বলা হয়েছে-দল ও প্রার্থীরা কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না।
ইসি সূত্র জানায়, নতুন আচরণবিধিতে নির্বাচনী প্রচারণায় পরিবেবান্ধব ও প্রযুক্তিনির্ভর মাধ্যম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পোস্টারের পরিবর্তে প্রার্থীরা ডিজিটাল প্রচার, অনলাইন প্লাটফর্ম, প্রচার গাড়ি ও ঘরোয়া সভার মাধ্যমে জনসংযোগ করতে পারবেন।
ইসি এক কর্মকর্তা জানান, পোস্টার নিষিদ্ধ করার মূল উদ্দেশ্য পরিবেশ সংরক্ষণ ও অপচয় রোধ করা। প্রতি নির্বাচনে কোটি কোটি পোস্টার তৈরী হয়, যা নির্বাচনের পর আবর্জনায় পরিণত হয়। এবার আমরা সচেতনতা ও প্রযুক্তিনির্ভর প্রচারণা আবর্জনায় পরিণত হয়। এবার আমরা সচেতনতা ও প্রযুক্তিনির্ভর প্রচারণা উৎসাহিত করছে।
নতুন বিধি মালায় আরও বলা হয়, রাস্তা, ভবন, গাছ, বিদ্যুতের খুঁটি বা গণপরিবহনে কোনো প্রচার সামগ্রী টাঙানো যাবে না।
নির্বাচনী ব্যয় নির্ধারিত সীমার বাইরে গেলে প্রার্থীর মনোনয়ন বাতিল হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানোর ক্ষেত্রেও আচারবিধি মেনে চলতে হবে; ঘৃণা বা বিভ্রান্তিমূলক পোস্ট নিষিদ্ধ।
পর্যবেক্ষক মহল বলেছে, ইসির এই সিদ্ধান্তে একদিকে যেমন নির্বাচনী ব্যয় কমবে, তেমনি পরিবেশও রক্ষা পাবে। তবে মাঠ পর্যায়ের প্রার্থীদের মধ্যে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন, পোস্টার ছাড়া প্রচারণা কতটা কার্যকর হবে তা এখনো অনিশ্চিত।
নির্বাচন কমিশন জানিয়েছেন, এই আচরণবিধি তাৎক্ষণিকভাবে কার্যকর এবং আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত বলবৎ থাকবে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
সব মন্তব্য
No Comments