দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার মথুরাপুর বাসষ্ট্যান্ড বাজারে হত্যাকান্ডের এ ঘটনা ঘটেছে। নিহত যুবক মথুরাপুর দর্গাতলা এলাকার খিলাফত আলীর ছেলে। এ ঘটনায় র্যাব ১জনকে আটক করে থানায় দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, অনলাইনে ভিজিএফ’র (দুস্থ ভাতা) কার্ডের আবেদন করা ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে মথুরাপুর কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশ (৩২) এর সাথে মথুরাপুর দর্গাতলা এলাকার আকরামের ছেলে বিজয় ও তার বন্ধু আজিজের বিরোধ সৃষ্টি হয়। এরই সূত্র ধরে দুই বন্ধু বিজয় ও আজিজ মথুরাপুর বাসষ্ট্যান্ড বাজারে অবস্থানকালে প্রতিপক্ষ পলাশ সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় পলাশ ছুরি দিয়ে আজিজের পেটে আঘাত করলে তার পেটের নাড়ী ও ভূড়ি বের হয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া পথে আজিজ মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে তুচ্ছ ঘটনা নিয়ে হত্যাকান্ডের ঘটনায় র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারের নেতৃত্বে র্যাবের অভিযানিক দল বুধবার দিবাগত গভীর রাতে মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত মো. মাহাবুল মাষ্টার (৫২) কে আটক করে। সে মথুরাপুর গ্রামের মৃত মৌওলা বক্সের ছেলে বলে র্যাব সূত্র নিশ্চিত করেছে। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে।
হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, অনলাইনে ভাতার কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িত ১জনকে আটক করা হয়েছে। বাঁকী আসামিদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments