ডেস্ক রিপোর্ট: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ব্যর্থতার দায় শিকার করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং এই অঞ্চলের সিনিয়র নেতা পররাষ্ট্রমন্ত্রীকে সিলেটবাসীর নিকট ক্ষমা চাইতে হবে।
আজ বুধবার বিকেলে এনডিএম সিলেট মহানগর কর্তৃক আয়োজিত সিলেটে বন্যা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা এবং অপ্রতুল ত্রাণ সহযোগিতার প্রতিবাদে এক সংবাদ সম্মেললে লিখিত বক্তব্য তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুরে সিলেট সদরের ২ নং হাটখোলা ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সহযোগিতা প্রদান করেন তিনি। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, সিলেট মহানগর সমন্বয়ক মোঃ এটিএম সেলিমসহ সিলেট মহানগর এনডিএম এবং যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি সিলেটে হঠাৎ বন্যা পরিস্থিতির বিস্তারিত কারণ তথ্য এবং উপাত্তসহ বিশ্লেষণ করেন এবং বন্যাদূর্গত মানুষের জন্য পর্যাপ্ত সরকারি ত্রাণ এবং মোবাইল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করার দাবী জানান৷ এছাড়াও এই অঞ্চলের বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষে ক্যাপিটাল ড্রেজিংসহ নদী খনন করা এবং যৌথ মালিকানাধীন নদীসমূহ খননের জন্য ভারত সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments