কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: সমুদ্রের উত্তাল ঢেউ, একটু পর পরই আছড়ে পড়ছে সৈকতে। একই সাথে বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এর মধ্যেও থেমে নেই আগত পর্যটকরা। সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন তারা। সাপ্তাহিক দুই দিনের ছুটিকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে ভীড় জমিয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো পর্যটক। কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। কেউবা আবার প্রিয়জনের সঙ্গে তোলছেন সেলফি। কেউ কেউ ওয়াটার বাইক কিংবা ঘোড়ায় চড়ে ঘুরছেন পর্যটন স্পটগুলো। দীর্ঘ ১ মাস পর বর্ষা মৌসুমের শেষের দিকে পর্যটকদের এমন বাড়তি উপস্থিতিতে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। বিক্রি বেড়েছে খাবার হোটেল ও আবাসিক হোটেলে। সেই সাথে আগত পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।
এদিকে শুক্রবার দুপুরের পর থেকেই কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের দু’পাশে আগত পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠে। ট্যুরিস্ট স্পট গুলো যেমন, লেম্বুর চর, শুটকী পল্লী, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির, কুয়াকাটার কুয়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন তাঁত পল্লী, তিন নদীর মোহনা ও লাল কাকড়ার চড়েও রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক চাপ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পর্যটক জানান, এর আগে বেশ কয়েকটি ফেরি পার হয়ে কুয়াকাটায় আসতে হতো। তখন অনেক বিরম্বনার শিকার হতে হয়েছে। এখন মাত্র ৬ ঘন্টায় কুয়াকাটা আসতে পারছেন তারা।
পর্যটক ইয়াসিন জানান, বন্ধুরা মিলে কুয়াকাটায় এসেছি। আমাদের যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করা যাবে না। সমুদ্রের ঢেউ ও মুহুর মুহুর গর্জন ভালোই লাগছে।
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের কুটুম’র সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, আগে বর্ষার সময় তেমন পর্যটক থাকত না। পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটায় অনেক পর্যটক বেড়েছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে পর্যটকদের পদচারণায় মুখর থাকে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, আগত সকল পর্যটকদের সার্বিক নিরাপত্তা মুলক ব্যবস্থা প্রহন করা হয়েছে। দর্শনীয় স্পটগুলোতে সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments