স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, গণতন্ত্রের জন্য দেশের হাজার হাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছে। পতিত স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও ষড়যন্ত্রের বীজ রোপণ করছে। যেহেতু বর্তমান অন্তবর্তীকালীন সরকারও নির্বাচিত সরকার নয়, তাই ষড়যন্ত্রকারীরা এখন এ সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার দেশকে দোসরমুক্ত করতে ব্যর্থ হয়েছে, চক্রান্তকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তাদের অবহেলার কারণে দেশ বিরোধীরা একে একে দেশ থেকে পালিয়ে গেছে। এভাবে জুলাই বিপ্লবের সফলতা আসবে না। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই জুলাই বিপ্লব শতভাগ সফল হবে।
সোমবার বিকালে রাজধানীর লালবাগ কিল্লার মোড়স্থ হাজী দেলোয়ার খেলার মাঠে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র লালবাগ থানার ২৪ নং ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মজনু বলেন, বিএনপি গণমানুষের দল। আজকে অনেকে বিএনপিকে নিয়ে হেয় প্রতিপন্ন করে কথা বলছেন। কিন্তু দেশবাসী বিএনপিকেও চিনে আর যারা কুৎসা রটাচ্ছে তাদের অতীত ইতিহাসও জানে।
তিনি বলেন, যাদের সাথে জনগণের সম্পর্ক নেই তারাই নির্বাচন নিয়ে গড়িমসি করছেন। ভোটের মাধ্যমে তারা রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না জেনেই পরিস্থিতি ঘোলাটে করে অন্যপথে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছেন। কিন্তু অনেক সময় স্বপ্নও দুঃস্বপ্নে পরিনত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে ২৪ নং ওয়ার্ডের আহবায়ক ফরিদ উদ্দিন রানা এবং সদস্য সচিব অ্যাডভোকেট শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন চেয়ারম্যান, ফরহাদ হোসেন নগর সদস্য সাঈদ হাসান মিন্টু, শফিউদ্দিন আহমেদ সেন্টুসহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার ২১ ...
স্টাফ রিপোর্টার: জনজীবনের সংকট দূরীকরণ এবং মার্কিনসহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মশিয়ূর রহমান যাদু মিয়ার দূরদর্শী নেতৃত্বের কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক কর্মকর্তা থেকে সফল রাজনৈতিক নেতায় রূপান ...
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী—জনতার অভ্যূত্থানের মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৫০তম হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় স ...
সব মন্তব্য
No Comments