ডেস্ক রিপোর্ট: কুমিল্লার তিতাস উপজেলায় বিশা পাগলা নামের এক ব্যক্তির ঘর থেকে নগদ ২ কোটি ৪৫ লাখ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ স্বর্ণালংকার উদ্ধার করে তিতাস উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেছে এলাকাবাসী।
বুধবার সকালে (১৩ জুলাই) জেলার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর মাজার এলাকায় বিশা পাগলার বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস।
স্থানীয় সূত্র জানায় যায়, তিতাসের গাজীপুর গ্রামের মরহুম হাজ্বী আমির হোসেনের (বিশা পাগলা) ঘরে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে এমন খবর পেয়ে বুধবার সকাল থেকে এলাকার জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীসহ শত শত নারী পুরুষ মরহুমের বাড়িতে সমবেত হয়। উক্ত টাকা উপস্থিত সকলের সামনে বস্তা বন্দী করে মরহুম বিশা পাগলার বিল্ডিংয়ের একটি রুমে তালাবদ্ধ করে পুলিশ পাহারায় রাখা হয়েছে।
মৃত আমির হোসেন ওরফে বিশা পাগলার ঘরে রেখে যাওয়া স্টিলের আলমারী থেকে প্রায় ২ কোটি ৪৫ লাখ নগদ টাকা, ৫-৬ ভরি স্বর্ণালংকার ও বিদেশি মূদ্রা পাওয়া গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তার শেষ ইচ্ছা ছিলো একটি মসজিদ তৈরির করার। আমরা আশা করব ওনার রেখে যাওয়া সম্পত্তি দিয়ে একটি সুন্দর মসজিদ তৈরি হবে, পাশাপাশি তিতাস উপজেলায় যেহেতু কোনো বৃদ্ধাশ্রম নেই প্রয়োজনে একটি বৃদ্ধাশ্রম তৈরি হতে পারে। উপজেলার নেতৃস্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সবকিছু ওনার ওয়ারিশদের নিকট বুঝিয়ে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য কিছুদিন আগে আকস্মিক মারা যান আধ্যাত্মিক সাধক বিশা পাগলা। অসংখ্য ভক্তবৃন্দ ছিলেন তার জীবদ্দশায়। ধারনা করা হচ্ছে— এসব টাকা স্বর্ণালঙ্কার তাকে তার ভক্তরা দিয়েছেন।
-আমাদের সময়. কম
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments