সাতক্ষীরা থেকে শ্যামল বিশ্বাস: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মৎস্য ঘেরের বাসায় বিদ্যুৎ স্পৃষ্টে মৎস্য ঘের কর্মচারী ও এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সাতক্ষীরা সদরের মৎস্য ঘের ব্যাবসায়ি মোফাজ্জল হোসেনের ঘেরের বাসায় এ দূর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন ঘেরের মুহুরী শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের আলহাজ্ব গফুর আলী সরদারের পুত্র শামীম হোসেন (৩৫) ও আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর পুত্র আলম গাজী(২৫)
ঘেরের অন্য কর্মচারীদের সাথে কথা গেছে, দুপুরের গোসল করার পরে কাপড় নাড়তে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের লুজ তারে হাত লেগে ঘেরের মুহুরি শামীম হোসেনকে ধরে ফেলে তাকে বাঁচাতে গিয়ে ঘেরের বাসায় থাকা ভ্যানচালক আলম গাজীও বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে মৃত্যুবরণ করে।
এসময় ঘেরের বাসায় থাকা অন্য কর্মচারীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে দ্রুত আশাশুনি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের অফিসারা এসে তাদেরকে উদ্ধার করার পূর্বেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। তার কিছুক্ষণ পরে আশাশুনি থানা পুলিশ এসে লাশ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments