আজকের কর্মসূচি
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। শনিবার দুপুর দেড়টার দিকে তিনি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে স্বশরীরে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে জাইমা রহমান। তারেক রহমান ও জাইমা রহমান দুজনই ঢাকা-১৭ আসনের ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এর আগে তারা অনলাইনের মাধ্যমে ভোটার হওয়ার আবেদন জমা দেন বলে জানা গেছে।
এর আগে শনিবার সকালে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবরস্থানে যান এবং কবর জিয়ারত করেন। পরে তিনি বনানীতে তার ছোট ভাই কোকোর কবরেও জিয়ারত করেন।
বিএনপি সূত্র জানায়, এসব কর্মসূচি ব্যক্তিগত ও প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে সম্পন্ন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments