পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: পবায় নওহাটা বাজারের ‘ম্যাঙ্গো লাভার’ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কার্যালয়ে এক তরুণীকে (২১) ধর্ষণচেষ্টার মামলার অভিযোগে মুরাদ পারভেজ (৩০) নামের এক যুবককে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (২৮ সেপ্টম্বর) বেলা ১২ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রাজশাহী ১ আদালতে (সিনিয়র জেলা ও দায়রা জজ এর বিচারক শরনিম আকতার জামিন নামঞ্জুর করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানের নির্দেশ দিয়েছে।
ম্যাঙ্গো লাভার প্রতিষ্ঠানটির কর্ণধার মুরাদ পারভেজ(৩০) পবা উপজেলার পাইকপাড়া এলাকার মো: মুনতাজ আলীর ছেলে।
জানা গেছে,গত (২৪ জুলাই ২০২৬) রাজশাহী কলেজের এক শিক্ষার্থী তিনজনের বিরুদ্ধে পবা থানায় মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয় ম্যাঙ্গো লাভারের কর্ণধার মুরাদ পারভেজকে। মামলার অপর আসামি শের আলী দুলাল তার বন্ধু। শের আলীর বাড়ি ঢাকায়।
এজাহার অনুযায়ী,রিপন আলীর মাধ্যমে শের আলী দুলালের সঙ্গে তরুণীর পরিচয় হয়। তাদের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা চলছিল। গত ২১ জুলাই শের আলী ঢাকা থেকে রাজশাহী আসেন। পরে নওহাটা বাজারে অবস্থিত ম্যাঙ্গো লাভারের কার্যালয়ে তাদের দেখা হয়। সেখানে শের আলী দুলাল ও মুরাদ পারভেজ ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন বলে তার অভিযোগ।
ডেস্ক রিপোর্ট: মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের সময় এক অ্যাথলেট প্রশিক্ষককে হয়রানির অভিযোগের প্রতিবাদে হাফ প্যান্ট ও টি-শার্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘শর্টস পরেই মেট্রোতে উঠ ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) রাতে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামে এ অভিযা ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে ডিবি পুলিশের পরিচয়ে দুই যুবককে তুলে নিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যসহ অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভু ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার সময় জুয়া খেলার বেটিং অ্যাপসসহ মো. রিফাত মিয়া (২২) নামের এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (২৮ ...
সব মন্তব্য
No Comments