মোংলা থেকে মো. নূর আলমঃ 'উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় ১৫ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার'র সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গজী আকবর হোসেন, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নূর আলম শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাৎ জাহান, সরকারি টি,এ, ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবু সাইদ খাঁন প্রমুখ। মেলায় ১১ ক্যাটাগরিতে ছিলো ১১টি স্টল। এতে সরকারি-বেসরকারি অফিসসমূহ, ডিজিটাল সেন্টার, উদ্যোক্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মেলায় শিক্ষার্থীরা নিজেদের আবিষ্কৃত উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শন করেন ও অংশগ্রহণকারীগন স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়ে সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার) সৌমিত্র বিশ্বাস সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments