স্টাফ রিপোটার: পতনের ভয়ে ভীত অনৈতিক সরকার উল্টা পাল্টা শুরু করেছে, পুরনো মামলাগুলোকে চালু করে নেতাকর্মীদের দমনের চেষ্টা করছে। কোথাও কোথাও তারা বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়ী, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করছে, ত্রাণের গাড়ীতে হামলা চালিয়ে দূর্গতদের কাছে ত্রাণ পৌঁছানোর কাজে বাধার সৃষ্টি করছে। আমরা বলতে চাই-বিএনপি কোন কাঁচের ঘর নয় যে আঘাত দিলে ভেঙ্গে যাবে। সকল জুলুম-নির্যাতন প্রতিরোধ করেই বিএনপি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি আজ ২৫ জুলাই সোমবার গোপীবাগে মরহুম সাদেক হোসেন খোকার বাসভবনে ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া থানাধীন ৪০, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য দানকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, অতীতেও অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোন ষড়যন্ত্রই বিএনপি’র অগ্রযাত্রাকে রুখতে পারেনি। তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত নাজুক বলে মন্তব্য করে এ থেকে উত্তরণে সরকারকে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান।
নগর যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক টীম-৬ এর প্রধান নবী উল্লাহ নবী’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র জেষ্ঠ্য সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-নগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ফরিদ উদ্দীন, ওমর নবী বাবু, হাজী নাজিম সহ মহানগর ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সদস্য সচিব রফিকুল আলম মজনু তার বক্তব্যে বলেন, জনগণের দাবী আদায়ে বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের জীবন বাজী রেখে সকল ন্যায্য দাবী আদায় করে নিতে হবে।
প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন-আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমেই আমাদের সকল ন্যায্য ও যৌক্তিক দাবীর আন্দোলনকে এগিয়ে নিয়ে সাফল্যের দোরগোড়ায় পৌঁছাবো।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments