স্টাফ রিপোটার: প্রাচীন কাল থেকে বাংলা গানে যেসব রাগ ব্যবহার হয়েছে তার মধ্যে রাগ ভৈরব, ভুপালি, ভীম পলশ্রী, মালগুঞ্জিসহ নট, কিরওয়ানী নানা ধারার ভিন্ন মাত্রার রাগ পরিবেশিত হয়েছে জাতীয় নাট্যশালা মিলনায়তনে। ৩০ মে ২০২৪, সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হয় ১৬ তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের আয়োজন রাগপ্রধান বাংলা গানের আসর।
অনুষ্ঠানের শুরুতেই আলোচনা পর্বে অংশ নেন অতিথিবৃন্দ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন শেখ জসিম, কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুয়াদ নাসের বাবু, বিশিষ্ট সংগীত পরিচালক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
বাংলাদেশে শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের সংগীতের সমৃদ্ধ এ ধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে ৬ দিনব্যাপী এ ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব। সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ২৬-৩১ মে, ২০২৪ জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী হবে আগামিকাল।
শাস্ত্রীয় পরিবেশনার শুরুতেই সংগীত পরিবেশন করেন শিল্পী সুজিত মোস্তফা ‘সজনী গো ভালোবেসে এতো জ্বালা’, রাগ: কাফি, গানের কথা: মাসুদ করিম, সুর করেছেন সুবল দাশ, মূল শিল্পী: বশির আহাম্মেদ এবং ‘তোমার কাজল কেশ’ রাগ: জয়জয়ন্ত্রী, কথা: ড: আবু হেনা মুস্তাফা কামাল, সুর করেছেন আব্দুল আহাদ, মূল শিল্পী বশির আহমেদ। এরপর ‘পারিনা ভুলে যেতে স্মৃতিরা মালা গেঁথে’ পরিবেশন করেন শিল্পী স্বরলিপি। রাগ: কিরওয়ানী, কথা লিখেছেন গাজী মাজহারুল ইসলাম, সুর করেছেন আলাউদ্দিন আলী, মূল শিল্পী: শাহনাজ রহমতুল্লাহ। তিনি আরো একটি সঙ্গীত পরিবেশন করেন ‘মেঘ এসে ছুঁয়ে ছুয়ে যায়’, রাগ: মালহার, কথা ও সুর করেছেন আসাফউদ্দৌলা, মূল শিল্পী: গুলাম আলী। ইউসুফ খান পরিবেশন করেন ‘আমার এ দুটি চোখ’, রাগ: নট-ভৈরব, কথা লিখেছেন কবি জাহিদুল হক, সুর করেছেন শেখ সাদী খান, মূল শিল্পী : নিয়াজ মোহাম্মদ এবং ইমন রাগে ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, পরিবেশন করেন তিনি। গানের কথা: কাউসার আহাম্মেদ চৌধুরী, সুর করেছেন লাকী আকন্দ, মূল শিল্পী: নিয়াজ মোহাম্মদ।
ধারাবাহিক আয়োজনে শিলা দেবী পরিবেশন করেন ‘এই দুনিয়া এখনতো আর সেই দুনিয়া নাই’ রাগ: মালগুঞ্জি, কথা লিখেছেন নুরুজ্জামান শেখ, সুর করেছেন আলাউদ্দিন আলী, মূল শিল্পী : মিতালী মুখার্জি। তিনি আরো পরিবেশন করেন ‘এতো সুখ সইবো কেমন করে’, রাগ: ভীম পলশ্রী, কথা: রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম, মূল শিল্পী: নীলুফার ইয়াসমিন।
ভৈরবী রাগে শুভ দাস পরিবেশন করেন ‘আমাকে পোড়াতে যদি’, সুর করেছেন খান আতাউর রহমান, মূল শিল্পী: বশির আহাম্মেদ। তিনি আরো পরিবেশন করেন ‘বৈশাখী মেঘের কাছে’, রাগ: ভৈরবী, কথা: আব্দুল হায়াত মোহাম্মদ কামাল, সুর করেছেন অনুপ ভট্টাচার্য।
এরপর সংগীত পরিবেশন করেন নওশিন টুশি ‘যে ছিলো দৃষ্টির সীমানায়’, রাগ: ভুপালী, কথা: মনিরুজ্জামান, সুর: আলাউদ্দিন আলী, মূল শিল্পী: শাহনাজ রহমতুল্লাহ এবং ‘হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি’, রাগ ইমন কল্যান, সুর ও কথা করেছেন আলাউদ্দিন আলী, মূল শিল্পী: মিতালী মুখার্জি। সবশেষে সংগীত পরিবেশন করেন শেখ জসিম ‘হারানো দিনের কথা মনে পড়ে যায়’, রাগ: তীলক-কামোদ, কথা: আসরাফউজ্জামান খান, সুর: মোহন লাল দাশ, মূল শিল্পী: মেহেদী হাসান এবং ‘ভুলেছো আমায়’, রাগ: কিরওয়ানী, কথা: রুবাইয়াত জাহান, সুর: শেখ জসিম।
আগামীকাল সন্ধ্যা ৬.৩০টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমাপনী দিনের পরিবেশনা অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments