রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে সুশাসনের জন্য নাগরিক- সুজন এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সুজন সুনামগঞ্জ কার্যালয়ে কেক কেটে এবং দিরাই উপজেলা সুজনের উদ্যোগে সন্ধ্যায় কেক কেটে প্রতিষ্ঠানবার্ষিকী পালন করা হয়।
সুনামগঞ্জ জেলা সুজনের সিনিয়র সহসভাপতি আলী হায়দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কলেজের সাবেক অধ্যক্ষ জেলা সুজনের উপদেষ্ঠা পরিষদ সদস্য অধ্যাপক সৈয়দ মুহিবুল ইসলাম।
বক্তব্য রাখেন, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, আমরা হাওর বাসীর প্রধান সমন্বয়ক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেলেনা আক্তার, সদর উপজেলা সভাপতি প্রভাষক ফারুক আহমদ, ব্যবসায়ী হাজী মোজাম্মেল প্রমূখ।
অপর দিকে দিরাইয়ে "সুজন" (সুশাসনের জন্য নাগরিক) শনিবার বিকেলে দিরাই পৌরশহরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক এডভোকেট তুরণ মিয়া, হাওর বাঁচাও আন্দোলন দিরাইয়ের সাধারণ সম্পাদক প্রফেসর বদিউজ্জামান, সুজনের সহসভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, প্রশিক্ষিত যুব সংসদ (প্রযুস)এর আহবায়ক সাংবাদিক জিয়াউর রহমান লিটন, সুজনের জেলা কমিটির সহসাধারন সম্পাদক নুরুল আজিজ চৌধুরী, ভাটি বাংলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক প্রশান্ত সাগর দাস, হাওর বাঁচাও আন্দোলন দিরাই উপজেলা কমিটির সহসভাপতি নুরুল হক, ইউনিয়ন পরিষদের সচিব শুভ দাস সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ । সভা শেষে জন্ম দিনের কেক কাটেন নেতৃবৃন্দ ।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments