ডেস্ক রিপোর্ট: আজ ৮ অক্টোবর ছিল ভাষাসংগ্রামী, কমিউনিস্ট বিপ্লবী কমরেড আব্দুল মতিনের ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ রাজধানীর পরীবাগস্থ সংস্কৃতি বিকশ কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু-এর সভাপত্বিতে আলোচনা করেন অধ্যাপক আবদুস সাত্তার, ডা. হারুন অর রশিদ, শামীম ইমাম, মফিজুর রহমান লালটু, বিধান দাস, গুলবোদননেসা মনিকা প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন কমরেড নজরুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের এই চরম দুঃসময়ে আব্দুল মতিনের মত নির্ভিক, নির্লোভ, দেশপ্রেমিক কমিউনিস্ট নেতা শ্রমজীবী-মেহনতি মানুষের বড়ই প্রয়োজন ছিল। আব্দুল মতিন বাঙালী জাতিসত্ত¡ার চেতনার যেমনভাবে তৎকালীন পাকিস্তানের প্রভাবশালী ও জনপ্রিয় প্রধানমন্ত্রীর সামনে যেমন ‘নো’ ‘নো’ ধ্বনি তুলেছিলেন- আজকে দেশের চরম ফ্যাসিবাদী দুঃসময়ে শেখ হাসিনাকেও নো নো বলার ও ক্ষমতা থেকে উৎখাদ করার সাহসী নেতৃত্ব প্রয়োজন।
বক্তরা আরো বলেন, দেশের জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার নেই, ডিজিটাল নিরাপত্তার নামে মত প্রকাশের অধিকার রুদ্ধ করা হয়েছে। ভোট ও ভাতের অধিকার কেড়ে নেয়া হয়েছে। উন্নয়ন আর মেগাপ্রকল্পের নামে চলছে মেগা লুটপাট। এই অবস্থা থেকে মুক্তি পেতে এই সরকারকে উৎখাত করে শ্রমিক-কৃষক-মেহনতিদেও সরকার ও রাষ্ট্র গঠন করতে হবে। এই লক্ষ্যে মেহনতি জনগণের পক্ষের শক্তি তথা কমিউনিস্ট, বামপন্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments