ডেস্ক রিপোর্ট: ভাবা যায়-কোনো মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা পেশাদার মানে গান গাইছে, আর সেই গানগুলো নিয়েই তৈরি হয়েছে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম! ঠিক এমনই এক অভিনব উদ্যোগ নিয়েছে ‘কিউটিভেলপ মিউজিক’। ইউটিউবে ‘কিউটিভেলপ মিউজিক’ সার্চ করলেই শোনা যাবে তাদের নতুন এআই সহায়ক লং ড্রাইভ প্লেলিস্ট অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’। অ্যালবামটি
সোমবার (৯ মার্চ) ইউটিউবে ‘কিউটিভেলপ মিউজিক’ চ্যানেলে রিলিজ হয়েছে।
প্রায় দুই ঘণ্টার এই অ্যালবামে রয়েছে ২০টি গান। ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি ফেরার দীর্ঘ যাত্রায় শ্রোতাদের সঙ্গ দিতে একটানা শোনার উপযোগী করে অ্যালবামটি তৈরি করা হয়েছে। গানগুলোতে ফোক, ভাংরা, ক্লাসিক, রক, ফিউশন, কান্ট্রি ও আধুনিক বাংলা গানের মিশ্রণ রাখা হয়েছে, যাতে বিভিন্ন রুচির শ্রোতারা উপভোগ করতে পারেন।
‘কিউটিভেলপ’ মূলত অরিগ্যামি বা কাগজের হস্তশিল্পভিত্তিক একটি উদ্যোগ, যেখানে রঙিন কাগজ ভাঁজ করে তৈরি করা হয় নান্দনিক খাম। ইংরেজি ‘কিউটি’ ও ‘এনভেলাপ’ মিলিয়ে নাম রাখা হয়েছে ‘কিউটিভেলপ’। বর্তমানে এই উদ্যোগে ১০৪ ধরনের অরিগ্যামি খামের নকশা রয়েছে।
উদ্যোক্তা ড্যানি হুসাইন জানান, তার লেখা গান ও সুর মানুষের কাছে পৌঁছে দিতে এবং নতুন প্রযুক্তির সম্ভাবনা পরীক্ষা করতেই এআই সহযোগিতায় এই অ্যালবাম তৈরি করা হয়েছে।
তিনি বলেন, ‘এআই শিল্পীদের বিকল্প নয়; বরং এটি সৃজনশীলতার নতুন সুযোগ তৈরি করতে পারে।’
‘আরো কিছুক্ষণ শুনি’ অ্যালবামের গানগুলো যে কেউ মূল কথা ও সুর ঠিক রেখে পরিবেশন করতে পারেন। এমনকি ক্ষুদ্র উদ্যোক্তারাও চাইলে তাদের বিজ্ঞাপনে এসব গান ব্যবহার করতে পারবেন। ঈদ উপলক্ষে এই অ্যালবামটি শ্রোতাদের জন্য এক অভিনব সংগীত উপহার।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments